Logo
Logo
×

নগরের বাইরে

তিন বছরেও পূর্ণাঙ্গ হয়নি রূপগঞ্জ উপজেলা আ.লীগের কমিটি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৯ এএম

তিন বছরেও পূর্ণাঙ্গ হয়নি রূপগঞ্জ উপজেলা আ.লীগের কমিটি
Swapno

# দায়িত্বরত নেতাদের ব্যর্থতা রয়েছে
# দল শক্তিশালীর চেয়ে দূর্বল হয়েছে


২২ বছর পর ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সবসম্মতিক্রমে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীেেগর সভাপতি হন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতিক) এবং শাহজাহান ভুঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ২০১৯ সনের ১৬ জুলাই একমিটি ঘোষনা করা হয়। তাদের দুইজনকে ৩ মাসের মাঝে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হলেও তারা তা এখনো পূর্ণাঙ্গ করার কোন হদিস নেই। পূর্নাঙ্গ কমিটি না হওয়ার পিছনে দায়িত্বরত নেতাদের স্বদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ উঠে। কবে নাগাদ এই কমিটি পূর্ণাঙ্গ হবে তাও জানেন না তৃণমূল পর্যায়ের নেতারা।  
এদিকে আর ৪ মাস পরেই ৩ বছর শেষ হতে যাচ্ছে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সেক্রেটারির। এই চার মাস শেষ হলেই সভাপতি সেক্রেটারির মেয়াদ শেষ হবে। তখন আবার ফিরে নতুন কমিটি গঠনের জন্য তোর জোর শুরু হয়ে যাবে। এক যুগের বেশি ক্ষমতায় আছেন আওয়ামীলীগ দল। কিন্তু এই দল দীর্ঘ দিন ক্ষমতায় থেকেও তৃণমূল পর্যায় সকার দলীয় কমিটি না থাকায় কর্মীরা হযবরল অবস্থায় আছেন বলে অভিযোগ রয়েছে। সেই সাথে ক্ষমতাসীন দল শক্তিশালী হওয়ার চেয়ে সাংগঠনিক কার্যক্রম আরও দুর্বল হয়ে যাচ্ছে। যা সরকারের জন্য দুঃখজনক। সেই সাথে উপজেলা পর্যায়ে শক্তিশালী কমিটি না থাকায় ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের নতুন কমিটি হচ্ছে না। আর এতে করে নতুন নেতৃত্ব তৈরী হচ্ছে না।  
খোঁজ নিয়ে জানাযায়, দীর্ঘ ২২ বছর পর ২০১৯ সনে জুলাই মাসে সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হন বস্ত্র ও পাটমন্ত্রী গোলামদস্তগীর গাজী এবং সেক্রেটারি হন শাহ জাহান ভূঁইয়া। কিন্তু ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা থাকলেও দুই বছরের বেশি সময় অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হন দায়িত্বরত নেতৃবৃন্দ। পূর্ণাঙ্গ না হওয়ার পিছনে বর্তমান সভাপতি এবং সেক্রেটারির গাফলতি আছে বলে মনে করেন তৃণমূল আওয়ামীলীগ। আর কবে নাগাত এই কমিটি পূর্ণাঙ্গ হবে তাও জানেন না নেতা কর্মীরা। এই কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় ইউনিয়ন কমিটিগুলো হচ্ছে না।  
রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ জাহান ভূইয়া জানান, ‘এমপি মন্ত্রী উপেজলা আওয়ামীলীগের সভাপতি হতে পারবে কি না তা নিয়ে অনেক দিন জটিলতা ছিল। পরবর্তিতে তা ক্লিয়ার হয়েছে, এমপি মন্ত্রী সভাপতি হতে পারবেন। এর মাঝে অনেক দিন করোনার কারণে কমিটি গঠন করতে পারি নাই। এখন পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে আলোচনা হচ্ছে। আশা করি অতি দ্রুত হয়ে যাবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন