Logo
Logo
×

নগরের বাইরে

সেলিম ওসমানের পরিবারের সুস্থ্যতা কামনায় বন্দরে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৩ পিএম

সেলিম ওসমানের পরিবারের সুস্থ্যতা কামনায় বন্দরে দোয়া
Swapno

 নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান ও তার পরিবারের সুস্থ্যতা কামনা করে প্রয়াত জাপা নেতা আবুল জাহেরের সহ-ধর্মিনী রিনা জাহেরের উদ্যোগে বন্দরে দুটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

 

রবিবার ১৩ ফেব্রুয়ারী বাদ আছর বন্দর শাহী জামে মসজিদ ও হাফেজীবাগ জামে মসজিদে একযোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দোয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমানের দ্রুত আরোগ্য কামনাসহ ওসমান পরিবারের দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে প্রয়াত জাপা নেতা আবুল জাহেরের আত্নার মাগফেরাত চেয়ে দোয়া করা হয়।

 

দোয়ায় অংশ নেন হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল খায়ের, শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি মতিউল্লাহ মিন্টু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার, হাজী আহমেদ তুষার মাঈন উদ্দিন, বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি নাজমুল হাসান আরিফ, মাহমুদ উল্যাহ, রোহান সরকার, মো. সোহেল, আহমদ উল্যাহ, মো. সুমন প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন