শিশু নির্যাতনে বাধা দেয়ায় জেরে হামলায় আমেরিকা প্রবাসীসহ আহত ৫
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৬ পিএম
বন্দরে ছোট বাচ্চাদের ঝগড়া থামানোকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আমেরিকা প্রবাসীসহ ৫ জন জখম হওয়ার খবর পাওয়া গেছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো আমির হোসেন (৩৮) ইউসুফ (৩৮) মোখলেস (৪০) নূর ইসলাম (৪২) ও আমেরিকা প্রবাসী জাকির হোসেন (৪৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। গত ১১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় বন্দর বালুচর আনন্দ পার্কের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত আমির হোসেন বাদী হয়ে সন্ত্রাসী হামলার দুই দিন পর ১৩ ফেব্রুয়ারী রোববার দুপুরে ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৫৬৭। জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় বন্দর থানার বালুচর আনন্দ পার্কের সামনে ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়।
পরে ঝগড়া ঘটনার প্রত্যেক্ষদৃশি আমির হোসেন ওই সময় ঝগড়াটি থামানোর চেষ্টা করলে ওই সময় বালুচর এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে সন্ত্রাসী ফারুক একই এলাকার আইজল হক মিয়ার ছেলে আব্দুল করিম, ফারুক মিয়ার ছেলে ইমন ও জহিরুল হক মিয়ার ছেলে রুবেল ক্ষিপ্ত হয়ে লাঠীসোটা দিয়ে এলোপাথারী আমির হোসেন, ইউসুফ, মোখলেস ও নূর ইসলাম ও আমেরিকা প্রবাসী জাকির হোসেনকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে প্রান নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।


