Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মশারী কারখানা আগুনে পুড়ে ছাই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৭ পিএম

রূপগঞ্জে মশারী কারখানা আগুনে পুড়ে ছাই
Swapno

রূপগঞ্জে মশারী কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে ।রবিবার বিকাল ৪ টায় উপজেলার গোলাকান্দাইল বিজয় নগর ইসমাইল হোসেনের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, মনির হোসেন নামের এক মশারী ব্যবসায়ী বিজয় নগরের এলাকার ইসমাইল হোসেনের বাড়িতে দুই রুমের একটা টিন সেট ঘর ভাড়া নিয়ে বাচ্চাদের মশারী কারখানা করে।

 

এই জনবসতি এলাকায় সে দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর বাধার মুখেও কারখানাটি বন্ধ করেনি বাড়ির মালিক ইসমাইল হোসেন।  এলাকাবাসীর বাধার মুখেও ঘনবসতি এলাকায় কারখানা করে তিন জন শিশু শ্রমিক দিয়েই সে এ মশারীর ব্যবসা চালিয়ে যাচ্ছে।  কারখানায় কর্মরত ১০ বছর বয়সের মামুন নামের শিশু কর্মচারী বলেন আমি আজ বিকাল টার দিকে বালিশের মধ্যে তুলা ভোরতেই হটাৎ দেখি রুমের মধ্যে আগুন জ্বলে উঠেছে, তখন সবাইকে নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসি এবং চিৎকার দেই।

 

চিৎকার শুনে আসপাশের লোকজন ছুটে এসে পানি দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়।  এ ঘটনায় বাড়ির মালিক ইসমাইল হোসেন জানান৷ আমার এখানে কারখানা ভাড়া দেয়া ঠিক হয়নি এখন আমি কারখানাটি বন্ধ করে দিবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন