সিদ্ধিরগঞ্জে ৪২৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০২ পিএম
সিদ্ধিরগঞ্জ থেকে ৪২৫০ পিস ইয়াবাসহ সেনোয়ারা বেগম (২২) নামে এক রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃত সেনোয়ারা বেগম কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলী আহম্মদের মেয়ে।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩'র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে কুমিল্লা থেকে কাঁচপুর ব্রীজ হয়ে ঢাকা অভিমুখে ভ্যানিটি ব্যাগের ভিতর ইয়াবা ট্যাবলেটের চালান বহন করে নিয়ে আসছিল। ওই সংবাদের ভিত্তিতে শিমরাইল মোড়ে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শিমরাইল মোড় থেকে তাকে আটক করা হয়।


