জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৯ পিএম
বন্দরে ৩ গ্রাম হেরোইনসহ আব্দুল আল মামুন ওরফে হান্ডেট মামুন (৪৮)কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গত ১৩ ফেব্রুয়ারী রোববার রাতে বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ ফরাজিকান্দা এলাকা থেকে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই মাদক সম্রাটকে আটক করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জেরিন সুলতানা বাদী হয়ে আটককৃত মাদক সম্রাট বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(২)২২।
আটককৃত মাদক সম্রাট আব্দুল আল মামুন বন্দর থানার ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে বন্দর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত মাদক সম্রাট হান্ডেট মামুন দীর্ঘ দিন ধরে ফরাজিকান্দা এলাকায় অবাধে হেরোইন ও ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। আটককৃত মাদক সম্রাট মামুনের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ আটককৃত মাদক সম্রাট হান্ডেট মামুনকে সোমবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।


