Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৬ পিএম

সোনারগাঁয়ে ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ গ্রেফতার ২
Swapno

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার চোরাচালান জব্দ করেছে র‌্যাব-১১ এর একটি দল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। গ্রেফতার করা হয় দুইজনকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানা এলাকায় একটি মিনি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৯৯৮টি ভারতীয় শাড়ি ও ৩২২টি ভারতীয় লেহেঙ্গা পাওয়া যায়।

 

এসব পণ্যের শুল্ক পরিশোধের কোন কাগজপত্র পাওয়া যায়নি। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা চোরাচালানের সাথে জড়িত মো. রাজু (৩২) এবং মো. আবুল কাশেমকে (৩২) গ্রেফতার করা হয়। আসামি রাজু কুমিল্লা সদরের কাপ্তান বাজার এলাকার মৃত মো. শফিকের ছেলে এবং অপর আসামি আবুল কাশেম একই জেলার আমড়াতলী এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

 


র‌্যাব আরও জানায়, আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত হতে অবৈধভাবে চোরাই পথে ভারতীয় শাড়ি, থ্রি-পিছ ও লেহেঙ্গা নিয়ে এসে মিনি কাভার্ডভ্যানের চালক ও সহোযোগীর ছদ্মবেশ ধারণ করে পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। চোরাকারবারিদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন