রূপগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩১ পিএম
রূপগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার বরপা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১১। সোমবার র্যাব-১১ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম এই তথ্য জানান। গ্রেফতার দুইজন হলেন: নওগাঁর বদলগাছী খলশি এলাকার আশরাফুলের ছেলে সাকিব (২৩) ও একই এলাকার কোমরের ছেলে মানিক (৪০)।
তাদের কাছ থেকে গাঁজা ছাড়াও মাদক বিক্রির ২৫ হাজার ৫৬০ টাকা, পণ্যবাহী একটি ট্রাক ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।


