বন্দরে স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় ফতুল্লার লম্পট জনি আটক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৯ পিএম
বন্দরে এক স্কুল ছাত্রীকে (১৫) অপহরণের পর জোর পূর্বক ধর্ষণের ঘটনায় শহিদুল ইসলাম জনী (২৮) নামে এক লম্পট ধর্ষককে আটক করেছে পুলিশ। গত ১৩ ফেব্রুয়ারী রোববার রাতে ফতুল্লা থানার কুতুব আলী কাঠের পুল এলাকা থেকে ওই লম্পটকে আটক করা হয়। আটককৃত ধর্ষক শহিদুল ইসলাম জনী ফতুল্লা থানার কুতুব আলী কাঠের পুল এলাকার হাজী আব্দুল করিম মিয়ার ছেলে।
যার মামলা নং- ৯(২)২২ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন। জানা গেছে, গত ১৯ জানুয়ারী বন্দরের এক স্কুল ছাত্রীকে জোর পূর্বক ভাবে রাস্তা থেকে অপহরন করে ফতুল্লা থানার কুতুবআলী কাঠেরপুল এলাকার হাজী আব্দুল করিম মিয়ার ছেলে শহিদুল ইসলাম জনীসহ কয়েকজন অপহরনকারি। পরে অপহরণকারি জনী অপহৃতা স্কুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক মিজানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারী বুধবার ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে। অপর দিকে পুলিশ গত ১৩ ফেব্রুয়ারী রোববার রাতে ফতুল্লা থানার উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে লম্পট ধর্ষক শহিদুল ইসলাম জনীকে আটক করে। পরে পুলিশ আটককৃত ধর্ষককে সোমবার সকালে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে।


