Logo
Logo
×

নগরের বাইরে

বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল : ডিসি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৬ পিএম

বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল : ডিসি
Swapno

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া। সারা বাংলাদেশে যেখানেই যাবেন সেখানে একটা সাজসাজ রব। দেশ হিসেবে ছোট, মানুষ অনেক বেশী। টাকা পয়সা হিসেব করলে পৃথিবীতে আমাদের অবস্থান এখন ৩৪ তম ৩৫ তম। সোমবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নাসিক ২১ নং ওয়ার্ডস্থ বাংলাদেশ ইনিস্টিটিউট অব মেরিন টেকনোলজী (বি আই এম টি)'র অডিটরিয়ামে অনুষ্ঠিত নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ডিসি।

 

বিআইএমটির অধ্যক্ষ প্রকৌঃ মোঃ আকরাম আলীর সভাপতিত্বে সেমিনারে ডিসি মাঞ্জুরুল হাফিজ আরো বলেন, পৃথিবীতে যত দেশের যত অর্থনিতী আছে সেহিসেবে আমরা পৃথিবীর ৩৪/৩৫ তম। এটাও একটা বিশাল এচিভমেন্ট। আমরা পৃথিবীতে এখন উন্নয়নের রোল মডেল। আপনারাি ছোট বেলায় শুনেছেন, যদি মাহাথির মোহাম্মদ পাইতাম তাইলে বাংলাদেশ আজকে মালায়েশিয়া হয়ে যেত। এরকম কথাবার্তা আমরা শুনেছি। সিঙ্গাপুরের মত যদি কিং লিওকে পাইতাম তাহলে আমাদের দশ সিঙ্গাপুর হয়ে যেত এরকম বলতাম আমরা।

 

 ডিসি আরো বলেন, আজকে পৃথিবীর বিভিন্ন দেশ আমারিকার প্রেসিডেন্ট আফ্রিকায় গিয়ে বলে যে দি থিউ ওয়ানটু সিল্যান্ড ডেভলপমেন্ট বাংলাদেশ। যথন পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রী হলেন তিনি বল্লেন যে আমরা ইনশাহ্আল্লাহ্ সুইজারল্যান্ড বানাব। সাংবাদিকরা বললেন আমাদের সুইজারল্যান্ড হওয়ার দরকার নাই, তুমি যদি পার বাংলাদেশ বানাও। এই যে দেশে এত উন্নয়ন এর পিছনে কারা।

 

ছোট্ট একটি দেশ প্রায় ২০ কোটি মানুষ ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাতকে যদি আমরা কাজে রুপান্তর করতে পারি তাহলে এই ছোট্ট একটি দেশকে বড় কড়তে কতক্ষণ লাগবে। সেই কাজটিই কিন্তু আমরা করছি। আমাদের প্রায় কোটি খানেক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। পৃথিবীতে মূল্য হচ্ছে কাজের। আমরা একটা সার্কুলার দিলাম সরকারী হোক বেসরকারী হোক যোগ্য লোক চাই।

 

আর অন্যদিকে প্রচুর লোক চাহিদা। তাদের যোগ্য লোকের যে ডিমান্ড আর যারা চাকরী চাচ্ছি এখানে একটা গ্যাপ আছে। আমি যোগ্য লোক চাচ্ছি পাচ্ছিনা। অন্যদিকে পৃথিবীতে বিভিন্ন দেশে তারা যে লোক চায়, আমাদের জনবল আছে। তারা চাচ্ছে একজন প্লাম্বার, তারা চাচ্ছে একজন রাজমিস্ত্রী, তারা চাচ্ছে একজন ইলেক্ট্রিশিয়ান, তারা চায় যে ফ্রিজ সারতে পারে, বাইসাইকেল সাড়তে পারে, তারা চায় একটা কম্পিউটার সম্পর্কে যার অভিজ্ঞতা আছে, সেনেটারী ফিটিং যারা করতে পারে তারা। দক্ষ্য লোক চায় তারা।

 

যখন বিদেশে যাওয়ার কথা কারো মাথায় আসে তখন মনে হয় আহ কি শান্তি বড় দেশে যাব প্লেনে চড়ে উড়ে চলে যাব। পৃথিবীতে মূল্য হচ্ছে কাজের। আমাদের দেশের মানুষ যখন ইমোশনালী সূলভ পদ্ধতিতে না যেয়ে অন্য কোন পদ্ধতিতে বিদেশ যায়, সঠিক ট্রেনিং না নিয়ে যায়। একদিকে যেমন বাবা মায়ের টাকা নষ্ট হচ্ছ, ভিটে-মাটি বিক্রি করে দিচ্ছে। পৃথিবীতে কোথাও জাত নাই। জাত হচ্ছে যে আপনি কি কাজ করেন।

 

বিআইএমটির সিনিয়র ইনস্টেক্টর মো. কামাল উদ্দিন, আব্দুল আলীম ও হোস্টেল সুপার মো. গোলাম রসুল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত-এ খুদা, থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক (ডিএমও) জান্নাতুল ফেরদৌস রূপা। সেমিনারে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, গ্রাম পুলিশসহ ইনিষ্টিটিউট'র কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন