সিদ্ধিরগঞ্জে নাসিকের নবনির্বাচিত দুই কাউন্সিলরকে সংবর্ধনা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩১ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া ও ৪, ৫, ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে নাসিক ৪নং ওয়ার্ডের উত্তর আজিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় নবনির্বাচিত কাউন্সিলরদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪, ৫, ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী নাজির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আউয়াল, সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন আলেক, ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন, হাজী মো: গোলজার হোসেন, মো: আব্দুল কাইয়ুম, মো: বাছেক, ওমর ফারুক, মোসলেহ উদ্দিন, মো: সালামত উল্লাহ, মো: ওমর, ইউসুফ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রানা স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান ইকবাল হোসেন রানা।


