ফতুল্লা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৪ পিএম
ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারনের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডেদর আয়োজন করা হয়। ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামানের সভাপতিত্বে ওপেন হাউজ ডেদতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, অপরাধী যেই হোক ছাড় নয়। অপরাধী সে অপরাধী। কিশোর গ্যাং যেন তৈরি না হয়, আমরা সেটা নিয়েই কাজ করছি। জেলে দিলাম, এটা সমাধান নয়। আমরা আপনারা সচেতন হলেই এটার সমাধান হবে। আমরা চাইনা কোন মায়ের নিষ্পাপ সন্তান কিশোর অপরাধে জড়িত হোক। অপরাধমুক্ত সমাজ চাই। আমরা জনগনের পুলিশ হতে চাই।
আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। মনগড়া তথ্য দেবেন না। সভাপতির বক্তব্যে রকিবুজ্জামান বলেন, আমাদের সর্বোচ্চটা চেষ্টা করি। আমরা পারষ্পরিক যোগাযোগের মাধ্যমে কাজ করি। আপনারা মন খুলে সব বলবেন, সাথে সাথে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। আমাদের খারাপগুলোও তুলে ধরবেন। তাহলে নিজেদের সুধরানোর চেষ্টা করতে পারবো। ওপেন হাউজডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার কমিউনিটি পুলিশিং ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম (নুরু),ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি পিয়ার চান, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ বাধন,
সাংবাদিক কবিরুল ইসলাম, মেহেদী হাসান রাসেল, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।


