Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে তুলার কারখানায় চুরি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৭ পিএম

বন্দরে তুলার কারখানায় চুরি
Swapno

বন্দরে একটি তুলার কারখানায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরের দল কৌশলে তুলা কারখানায় প্রবেশ করে ১ লাখ ৮০ হাজার টাকার বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। গত ১৩ জানুয়ারী রোববার রাতে যে কোন সময়ে বন্দর থানার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন তুলার কারখানায় এ চুরি ঘটনাটি ঘটে।

 

এ ব্যাপারে তুলার কারখানা মালিক বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৪(২)২২ ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড -১৮৬০। জানা গেছে, তুলা কারখানা মালিক শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় কারখানা তালা দিয়ে বাড়িতে যায়।

 

ওই সুযোগে অজ্ঞাত নামা চোরের দল গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টার পর থেকে ১৪ ফেব্রুয়ারী ভোর ৬টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত কারখানায় প্রবেশ করে ১টি দুইঘোড়া গিয়ার মটর, ১টি মাট পাম্প দেড় ঘোড়া, থ্রী ফেস কেবল ৪’শ ফুটসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে তুলা কারখানা মালিক বাদী হয়ে বন্দর থানায় চুরি মামলা দায়ের করলে মামলার তদন্তারি কর্মকর্তা চোরইকৃত মালামাল উদ্ধারে জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন