Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ভূঁইয়া এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২০ পিএম

বন্দরে ভূঁইয়া এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
Swapno

বন্দর উপজেলার জাঙ্গাল স্ট্যান্ডের নিকটে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ধামগড় ইউপি'র গকুলদাসেরবাগের বাসিন্দা আলমাস ভূঁইয়ার মালিকানাধীন ভূঁইয়া এন্টারপ্রাইজের পাশাপাশি ৩টি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, 'সোমবার দিবাগত রাত আনুমানিক ৪টায় প্রথমে ভূষির গোডাউনে আগুন দেখা যায়। আগুনের তীব্রতা অত্যন্ত ভয়াবহ ছিলো বিধায় দ্রুত পাশে থাকা হলুদ, মরিচ, গম ভাঙ্গানোর গোডাউন ও প্লাস্টিক ড্রামের গোডাউনে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তৎক্ষনাৎ সরকারি জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানালে খবর পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট অগ্নিকান্ডস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

তবে কি কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি'। এ বিষয়ে আলমাস ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে জানান, 'গোডাউনসমূহে ব্যাপক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কাঁচামাল, যন্ত্রপাতি, অন্যান্য মালামাল ও স্থাপনা সহ আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ধারণা করছি যে, কেউ ক্ষতি করার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করতে পারে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেও এ অগ্নিকান্ড হতে পারে।

 

তবে বিষয়টি খতিয়ে দেখতে এ বিষয়ে আমি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করবো'। এদিকে গোডাউনের নিকটে বিধায় জাঙ্গাল বাইতুল মামুর জামে মসজিদেও আগুন লাগে এবং এতে উক্ত মসজিদের ৪টি এয়ার কন্ডিশনার, অনেকগুলো সিলিং ফ্যান, জানালার কাঁচ ও গ্রীলসহ কয়েক লক্ষ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন