Logo
Logo
×

নগরের বাইরে

গোলাকান্দাইলে মোবাইল ছিনতাই করতে এসে জনতার হাতে আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩২ পিএম

গোলাকান্দাইলে মোবাইল ছিনতাই করতে এসে জনতার হাতে আটক
Swapno

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে জামাই জুয়েল মোবাইল ছিনতাই করতে এসে জনতার হাতে আটক হয়।  মঙ্গলবার(১৫ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় জুয়েল(৩০)নামের এক ছিনতাইকারী মোবাইল ছিনতাইকালে জনতার হাতে আটক হয়েছে।  পরে তাকে হাইওয়ে পুলিশের কাছে তুলে দেয়।  হাইওয়ে পুলিশ আসামিকে ভূলতা ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

আটককৃত জুয়েল হলেন, গাজীপুর জেলার গাছা উপজেলার ডেগেরচালা এলাকার মৃত দুলাল হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার আনোয়ারের মেয়ের জামাই।  সে তার এলাকা থেকে এসে দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের কাজ করে আসছে। মাঝে মধ্যে পুলিশের কাছে আটক হলেও তার শ^শুর বাড়ির লোকজন এসে ছাড়িয়ে নিয়ে যায়।

 

এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন জানান, দুপুরের দিকে জুয়েল নামে এক ছিনতাইকারী মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে আমাদের কাছে সোপর্দ করেন। পরে আমরা তাকে ভূলতা ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করি। ভূলতা ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, আটককৃত ছিনতাইকারী জুয়েলের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা হয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন