Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৭ পিএম

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Swapno

আড়াইহাজারে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) উপজেলার দুপ্তারা ইউনিয়ণের পাচঁগাও নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম বোগদাদ (২)। সে দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও নোয়াপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে। সংশ্লিষ্ট সুত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করে।

 

পরে বেলা ১১টার দিকে বাড়ির পাশে থাকা ঢোবায় (বড় গর্ত) ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন