সোনারগাঁওয়ে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৫ পিএম
সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর বাস স্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকাত শামসুল হুদা ওরফে সেলিম (৩৫) নামে এক সন্ত্রাসীকে ১টি বিদেশী পিস্তল ও একশত ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর বাস স্ট্যান্ড এলাকা একটি খাবারের হোটেল বসা অবস্থায় ডাকাত শামসুল হুদা ওরফে সেলিমকে বিদেশী অস্ত্র ও ইয়াবাসহ আটক করে।
চিহ্নিত ডাকাত শামসুল হুদা ওরফে সেলিম উপজেলার আষাড়িয়ারচর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।


