আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০২ পিএম
আড়াইহাজারে হোন্ডা চাপায় আহত হওয়ার ছয়দিন পর জাহেরবান (৫০) নামে এক নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত জাহেরবান উপজেলার মাহমুদপুর ইউনয়িনের শালমদী গ্রামের কামিজউদ্দিনের স্ত্রী।
নিহতের স্বামী কামিজউদ্দিন জানান, তার স্ত্রী প্রতিদিনের মত শুক্রবার ভোরে রাস্তায় হাঁটতে যান। ওই সময় শালমদী মোল্লাবাড়ী কবরস্থান সংলগ্ন সড়কে একটি দ্রুতগামী হোন্ডা তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় জাহেরবানকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।


