Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৩ পিএম

সিদ্ধিরগঞ্জে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি
Swapno

সিদ্ধিরগঞ্জে একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩টি টিনসেট ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে যায়।  বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মিজমিজি কালুহাজী রোড সংলগ্ন ইঞ্জিনিয়ার আবু তাহেরের বাড়িতে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় আধাঘন্টা চেষ্টা করে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।

 

প্রতিবেশীরা জানায়, সন্ধ্যায় দিকে ওই বাড়িতে এক শিশু কয়েলের আগুন দিয়ে খেলা করছিল। ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় সেখান থেকে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ফার্মেসী দোকানের মালিক মো. শাহীন জানান, হঠাৎ চিৎকার শুনে রাস্তায় এসে দেখি ঐ বাড়ির অনেক উচু পর্যন্ত আগুন দাউদাউ করে জ্বলছে।

 

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, ঘটনাস্থলে গিয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডে ৩টি ঘরের আসবাবপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন