ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৯ পিএম
ফতুল্লায় এক কিশেরীকে (১৫) তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে সুমন (১৯) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সুমন ফতুল্লার পশ্চিম মাসদাইরের পঞ্চম তলা মোড়ের শাহিনের ভাড়াটিয়া আলতাবের ছেলে।
মামলার বরাতে জানা যায়, গ্রেফতারকৃত সুমন ভুক্তভোগীর প্রতিবেশী। সেই পরিচয়ের সূত্র ওই কিশোরী রাস্তায় চলাচলের সময় প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্যক্ত করতো। এ বিষয়টি তার কিশোরী তার পরিবারকে জানায়। তার মা বিষয়টি নিয়ে সুমনের সাথে কথা বলে। এবং সুমনকে ভবিষ্যতে এ রকম না করার জন্য বলে আসে। এতে করে সুমন আরো বেশী ক্ষিপ্ত হয়ে উত্যক্ত করার মাত্রা আরো বাড়িয়ে দেয়।
এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১৩ তারিখ রাত সাড়ে আটটার দিকে গ্রেফতারকৃত সুমন তার ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে বাসা থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) রাত সাতটার দিকে কিশোরী বাসায় ফিরে এসে জানায়, সুমন তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামী সুমনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


