Logo
Logo
×

নগরের বাইরে

মাছ ধরতে গিয়ে পুকুর মালিকের  ধাওয়া, তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৪ পিএম

মাছ ধরতে গিয়ে পুকুর মালিকের  ধাওয়া, তিনদিন পর শিশুর লাশ উদ্ধার
Swapno

আড়াইহাজারে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুর মালিকের ধাওয়া খেয়ে নিখোঁজ হওয়ার ৩দিন পর ওই পুকুর থেকেই রিয়াজ (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে। নিহত রিয়াজ ওই গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে।

 

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে রিয়াজ সহ তার কয়েকজন বন্ধু মিলে পার্শ্ববর্তী খিরদাসাদী গ্রামের জিলানীর পুকুরে মাছ ধরতে যায়। ওই সময় পুকুর মালিক জিলানী শিশুদরেকে ধাওয়া করলে রিয়াজের বন্ধুরা দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। তখন থেকেই শিশু রিয়াজ নিখোঁজ থাকে। রিয়াজ পুকুরের পানিতে ডুবে মারা গেছে এমন সন্দেহের উপর তাকে গত ৩ দিন ধরে জাল দিয়ে পুকুরে খোঁজা খূঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

 

অবশেষে গতকাল বুধবার দুপুরে ওই পুকুরের পানিতেই রিয়াজের লাশ ভেসে ওঠে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, এ ব্যাপারে নিহতের অভিভাবকেরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন