Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০ পিএম

সোনারগাঁয়ে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত
Swapno

সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আফাজ উদ্দিন (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪ টায় এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত আফাজ উদ্দিন টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আফজাল হোসেন জানান, রাতে সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দায়িত্বরত ছিলেন তারা।

 

রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক আফাজ উদ্দিনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে পড়ে গেলে তার দুই পায়ের উপর দিয়েই ট্রাকের চাকা উঠে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন