Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ৫’শ পিস ইয়াবাসহ আকরাম আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৮ পিএম

ফতুল্লায় ৫’শ পিস ইয়াবাসহ আকরাম আটক
Swapno

ফতুল্লার দক্ষিণ কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে আকরাম (২২) কে ৫’শত পিস ইয়াবাসহ আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে গেছে সোহেল ও তনয় নামের আরো দুইজন মাদক বিক্রেতা। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

 

ফতুল্লা মডেল থানার একটি টহল দল বুধবার রাতে শিবু মার্কেট এলাকায় ডিউটিরত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দক্ষিণ কাইয়ুমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে চাঁনমারী মডেল কলেজ রোড এলাকার খালেক মিয়ার ছেলে আকরামকে ৫’শ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

ঘটনাস্থল থেকে একই এলাকার সোহেল ও তনয় কৌশলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন