Logo
Logo
×

নগরের বাইরে

প্রাইভেটকারের ভিতর মিললো ৪২ কেজি গাঁজা, আটক ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৮ পিএম

প্রাইভেটকারের ভিতর মিললো ৪২ কেজি গাঁজা, আটক ২
Swapno

সোনারগাঁও থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুমিল্লা-ঢাকাগামী মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটকরা হলেন ঢাকার কামরাঙ্গীচরের নুর মোহাম্মদের ছেলে মো. রনি (২০) এবং ঢাকার সবুজবাগের মৃত রেজু মিয়ার ছেলে মোঃ মজিবুর রহমান (৩৮)। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১'র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জেলা থেকে এনে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন