Logo
Logo
×

নগরের বাইরে

শিশু হত্যাকে কেন্দ্র করে  বাড়ি বাড়ি ভাংচুর লুটপাট, গুলিবিদ্ধ এক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৩ পিএম

শিশু হত্যাকে কেন্দ্র করে  বাড়ি বাড়ি ভাংচুর লুটপাট, গুলিবিদ্ধ এক
Swapno

আড়াইহাজারে শিশু রিয়াদ (৭) হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের পক্ষের ৫টি বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

 

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার মাহমুদপুর  ইউনিয়নের শালমদী গ্রামের  রব হাজীর একটি পুকুর ওই গ্রামের জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেল ভাড়া নিয়ে তাতে মাছ চাষ করে।

 

সোমবার ( ১৪ ফেব্রুয়ারী) দুপুরে ওই গ্রামের বাবুল মিস্ত্রির শিশু পুত্র রিয়াদ (৭) সহ তার কয়েকজন বন্ধু মিলে ওই পুকুরে মাছ ধরতে যায়। ওই সময় পুকুরের ভাড়াটিয়া জিলানী শিশুদেরকে ধাওয়া করলে রিয়াদের বন্ধুরা দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। তখন থেকেই শিশু রিয়াদ নিখোঁজ থাকে। রিয়াদ পুকুরের পানিতে ডুবে মারা গেছে এমন সন্দেহের উপর তাকে গত তিন দিন ধরে জাল দিয়ে পুকুরে খোঁজা খূঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

 

অবশেষে বুধবার ( ১৬ ফেব্রুয়ারী) দুপুরে স্থানীয় হাসান আলীর স্ত্রী সাফিয়া বেগম পুকুরে গোসল করতে নামলে শিশু রিয়াদের লাশের সাথে তার পায়ের ছোঁয়া লাগে। তখন শাফিয়ার ডাক চিৎকারে লোকজন জড়ো হয়ে রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়।

 

এ ব্যাপারে নিহত রিয়াদের পিতা বাবুল মিস্ত্রি বাদী হয়ে আড়াইহাজার থানায় পুকুরের ভাড়াটিয়া পাঁচজনকে আসামী করে ( ১৬ ফেব্রুয়ারী) একটি হত্যা মামলা দায়ের করে। শিশু রিয়াদ হত্যার ঘটনাকে কেন্দ্র করেই শালমদী গ্রামের উত্তেজিত জনতা বৃহষ্পতিবার সকালে জিলানী সহ কাজী মোবারক, কবির হোসেন, শফিকুল ইসলাম ও আলী হোসেন নামে পাঁচ জনের বাড়ী ঘর ভাংচুর, স্বর্ণালংকার, গবাদী পশু, পাওয়ারলুম কারখানার মালামালইত্যাদী সহ সর্বস্ব লুটপাট করে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থলে খোকন (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার খালেদা নাজনীন তাকে ঢাকায় প্রেরন করেন। ডাক্তার খালেদা নাজনীন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিৎ করেছেন।

 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন