Logo
Logo
×

নগরের বাইরে

মাদকসহ গোলাকান্দাইল মাহনার  তিন মাদক ব্যবসায়ী আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০ পিএম

মাদকসহ গোলাকান্দাইল মাহনার  তিন মাদক ব্যবসায়ী আটক
Swapno

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকা থেকে বিদেশী মদ ও বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার গাজী সেতুর পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো, গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন(২৭), একই এলাকার গাফুর ভূইয়ার ছেলে আরমান ভূইয়া(২০),একই ইউনিয়নের আধুরিয়া এলাকার সিদ্দিক আলীর ছেলে নাঈম আলী(১৯)। এসময় তাদের কাছ থেকে ২ বোতল বিদেশী মদ ও ১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

 

একটি গোপন সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে তাদের এলাকাসহ আশপাশের প্রতিটি এলাকায় পাইকারী ও খুচরা দরে মাদক বিক্রি করে আসছে। এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তার বাড়ি-ঘরে হামলা চালায়। আর এই ভয়ে তাদের  বিরুদ্ধে কেউ কিছু বলে না।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ.এফ.এম. সায়েদ বলেন, আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন