ঢাকা সিলেট মহাসড়কে চলন্ত বাসে আগুন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৩ পিএম
আড়াইহাজার উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কে ভৈরবগামী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় উপজেলার ধুপ্তারার বান্টি এলাকায় যমুনা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত বাসটিতে ইঞ্জিন থেকে আগুন লাগে বলে জানা গেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


