Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৭ পিএম

আড়াইহাজারে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
Swapno

আড়াইহাজার থানার দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ওমায়ের আহম্মেদ সুমনকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ি নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন আড়াইহাজারের আতাদী প্রভাকরদী গ্রামের আবু ইউসুফ ভূইয়ার ছেলে।

 

সে স্বপ্ন ছোয়া ইলেকট্রনিক্স শোরুমের প্রোপাইটর। র‌্যাব-১১ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম জানান, গ্রেফতার আসামি একজন প্রতারক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২০১৯ সাল থেকেই পলাতক অবস্থায় ছিল। তার নামে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পৃথক ২টি এনআই এক্টের মামলা রয়েছে।

 

একটিতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০ লক্ষ ৯১ হাজার টাকা এবং অপরটিতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। গ্রেফতার আসামিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন