Logo
Logo
×

নগরের বাইরে

সাতদিনের মধ্যে ফতুল্লার ৫ ইউনিয়ন কমিটি,দ্রুত সম্মেলন:থানা বিএনপি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৭ পিএম

সাতদিনের মধ্যে ফতুল্লার ৫ ইউনিয়ন কমিটি,দ্রুত সম্মেলন:থানা বিএনপি
Swapno

ফতুল্লা থানা বিএনপির অন্তর্গত ৫ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি আগামী ৭ দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে থানা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায়। এরপর দ্রুততম সময়ে সম্মেলনের মাধ্যমে সকল কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানানো হয়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার ইউনাটেড ক্লাবে থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে এ পরিচিতি সভা হয়।

 

এতে কমিটির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পান্না মোল্লা ব্যক্তিগত কারণে ও সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকায় অনুপস্থিত ছিলেন। এই দুজন বাদে কমিটির বাকি সকলে উপস্থিত ছিলেন সভায়। সভায় উপস্থিত নেতাদের সুত্রে জানা যায়, সেখানে বক্তব্য রাখতে গিয়ে থানা বিএনপির সভাপতি জাহিদ হাসান রোজেল বলেছেন আগামী ৭ দিনের মধ্যে ফতুল্লার অন্তর্গত ৫ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হবে। প্রতিটি কমিটি হবে প্রবীন নবীনের সমন্বয়ে। ফতুল্লায় কমপক্ষে ৭০ হাজার নেতাকর্মী আছে।

 

সবাইকে তো আর ভালো যায়গায় রাখা সম্ভব নয় তবে দলের প্রয়োজনে সবাইকে সমন্বয় করে কমিটি করা হবে। এ ক্ষেত্রে দলের প্রতি আনুগত্য ও বিগত দিনের কার্যক্রম দেখা হবে, কে কার লোক তা দেখার সুযোগ নেই। পরবর্তীতে দ্রুততম সময়ে সম্মেলনের মাধ্যমে সব কমিটি পূর্ণাঙ্গ করা হবে।  তার বক্তব্যের প্রতি সমর্থন জানান সেখানে উপস্থিত সকলে। সকলে আগামী দিনে কমিটিগুলো কেমন হবে, সেখানে দলের নিয়ম অনুযায়ী প্রবীণদের কিভাবে উপদেষ্টাসহ নানা পদে স্থান দেয়া হবে তা নিয়েও আলোচনা করেন।



এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম পান্না মোল্লা, মোঃ একরামুল কবির মামুন, মো. আকবর হোসেন, মোঃ ওমর আলী, মোঃ রুহুল আমিন শিকদার, মোঃ আব্বাস আলী বাবুল, এস.এম মাহমুদুল হক আলমগীর, আল-আমিন সিদ্দিকী, মোঃ আলাউদ্দিন বারী, সদস্য আবুল কালাম আজাদ বিশ্বাস,

 

রিয়াদ মো. চৌধুরী, রহিমা শরীফ মায়া, মোঃ নাদিম হাসান মিঠু, মোঃ আবু তাহের মোল্লা, মোঃ আমজাদ শিকদার, মোঃ বোরহান ব্যাপারী, সৈয়দ মশিউর রহমান শাহীন, মোঃ গিয়াস উদ্দিন লাভলু, মোঃ রাসেদুল হক মিলকী, জাহিদ হাসান রুবেল, আবু বখতিয়ার সোহাগ, কায়েস আহমেদ পল্লব, মোঃ হাবিবুর রহমান রিপন, এনামুল হক মামুন, আবুল হোসেন, শাহজাহান আলী, মাহফুজুর রহমান লিমন, মোঃ জুয়েল আরমান, মোঃ জাহাঙ্গীর হোসেন। এর আগে ৭ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটির সদস্যদের হাতে কমিটির কাগজ তুলে দেয়া হয়।

 

এ বছরের ২০ জানুয়ারি কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমুদ। অনুমোদনের দিন থেকে পরবর্তী ৪৫ দিনের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষে থানা সম্মেলন করার নির্দেশ দেয়া হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন