Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ফেনসিডিলসহ চার মাদকব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২১ পিএম

রূপগঞ্জে ফেনসিডিলসহ চার মাদকব্যবসায়ী গ্রেফতার
Swapno

রূপগঞ্জ থেকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩’র একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলো মো. বশির উদ্দীন (৪৭), মো. আবুল হোসেন (২৮), মো. নুরুল আমিন ওরফে বাবু (২৫), মো. জসিম উদ্দীন (৪৫)।

 

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করে র‌্যাব।  শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে রুপগঞ্জ থানা এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন ও তল্লাশীর মাধ্যমে অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে ওই ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা র্দীঘদিন যাবৎ চট্টগ্রাম হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন