Logo
Logo
×

নগরের বাইরে

ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৮ পিএম

ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
Swapno

বন্দরে  ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায়  অজ্ঞাত নামা (২২) বছরের এক নারী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ। গত ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী কলাবাগস্থ ব্রহ্মপুত্র নদী থেকে ওই মৃত দেহটি উদ্ধার করা হয়।

 

লাশ উদ্ধারের ঘটনায় কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা রুজু করেছে। এব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ি উপ-পরিদর্শক উদয় গণমাধ্যমকে জানান, এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে আমি ও আমার সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসি। পরে ব্রম্মপুত্র নদী থেকে ২২ বছরের অজ্ঞাত নামা এক যুবতী নারী অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করি।

 

লাশের গায়ে  ছিল হলুদ ও লাল রংএর ছাপা কামিজ। পুলিশ আরো জানিয়েছে লাশের গায়ে ও পিঠে আঘাতের চিহিৃত রয়েছে। এ ছাড়াও বাম পায়ের ক্বজি বিচ্ছিন্ন রয়েছে। আমাদের ধারনা গত ৪/৫ দিন পূর্বে অজ্ঞাতনামা খুনিরা অজ্ঞাতনামা নারীকে অজ্ঞাত স্থানে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ গুম করার জন্য ব্রহ্মপুত্র নদীতে ফেলে দেয়।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন