Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৪ পিএম

সিদ্ধিরগঞ্জে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
Swapno

সিদ্ধিরগঞ্জে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (নং-৩০) দায়ের করেন। অভিযুক্ত শিপন হাওলাদার তুফান (৩৭) মুন্সীগঞ্জের টংগীবাড়ীর হাসাইল এলাকার মৃত জামাল বেপারীর ছেলে। মামলায় ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তার বড় মেয়ে মৌমিতা (ছদ্দনাম) গত ১৪ ফেব্রুয়ারি তার মাসিক প্রায় তিন মাস যাবৎ বন্ধ আছে এবং মাঝে মাঝে বমি হয় বলে তাকে জানায়।

 

বিষয়টি শুনে ফার্মেসী থেকে বেবী কুইক টেষ্ট করে তিনি জানতে পারেন তার মেয়ের বাচ্চা কনসিভ করা হয়েছে। তখন তার মেয়ে জানায়, সে বিছানায় মাঝে মাঝে তার বাবাকে দেখেছে এবং একদিন রাতে তার বাবা বুকের উপর উঠে জোরপূর্বক মেলামেশা করছে। সে জেগে গেলে তার বাবা তাকে মারধর করে বেরিয়ে আসে।

 

এভাবে তার বাবা ৪ মাস যাবৎ তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিল।  বিষয়টি ভুক্তভোগীর মা তার আত্মীয়-স্বজনকে জানাতে চাইলে তার স্বামী জোর পূর্বক গত ১৫ ফেব্রুয়ারি আল্ট্রাসনোগ্রাম করিয়ে দেখতে পান বাচ্চা কনসিভের সময় ১২ সপ্তাহ অতিক্রম করেছে। তখন তিনি জোর পূর্বক তার মেয়েকে ডাক্তারের সাথে পরামর্শ করে গর্ভপাত ঘটান।

 

 এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মশিউর।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন