Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর কেন্দ্রীয় পঞ্চায়েত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৬ পিএম

বন্দর কেন্দ্রীয় পঞ্চায়েত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
Swapno

সমাজে বেকারত্ব দূরীকরণ,সামাজিক অবক্ষয় রোধ এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গদের ঐক্যবদ্ধ পঞ্চায়েত কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) রাত ৮টায় নাসিক ২২নং ওয়ার্ড খানবাড়িস্থ খান মাসুদের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

র‌্যালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি রোটারিয়ান গিয়াসউদ্দিন চৌধুরী'র পরিচালনায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরুতেই বিভিন্ন ব্যাক্তিদের নানা নামের প্রস্তাবনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে বন্দর কেন্দ্রীয় পঞ্চায়েত কমিটি নামে নামকরণ করার সিদ্ধান্ত  গ্রহণ করা হয়। আলোচনা সভার উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ চান মিয়া এ কমিটির নাম ঘোষণা করেন।

 

এ সময় এ কমিটিকে সমর্থন জানিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মোশাররফ খান, রোটারিয়ান নূর ইসলাম, মোঃ সাহাদুল্লাহ ভূইয়া,সুলতান খান,লেজারার্স জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন খান, দিঘির পাড় বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এস এম পারভেজ আলম,খাজা দেওয়ান,সিদ্দিক দেওয়ান,কাজি ইকবাল,মোঃ কাজল মাহমুদ,মোশারফ সিকদার, কাজি আশরাফ উদ্দিন

 

,মোঃ শাহ্ আলম, মোঃ চেরাগ আলম,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক,ডিওগ সিকদার,বাদল খান,চঞ্চল খান,জুয়েল খান,খান সোহেল,লিটন খান,আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মোঃ ইমরুল ভূইয়া, সুমন ভূইয়া, র‌্যালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ,কবরস্থান রোডস্থ হারুন উর রশিদ,মোঃ হাসান,মোঃ বাদলসহ বিভিন্ন এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় গন্যমান ব্যাক্তিবর্গ ও যুব সমাজ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন