দেলোয়ারকে ছাড় দেওয়া হবেনা: কাজিম প্রধান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১ পিএম
কেন্দ্রীয় শ্রমিক লীগের আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেছেন, কলাগাছিয়া ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান জাতির জনক বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কটুক্তি করেছে তা বিভিন্ন মিডিয়া যেভাবে প্রচার হয়েছে তার মাধ্যমে কলাগাছিয়া ইউনিয়ন, বন্দর উপজেলা, বন্দর থানা, নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ জানতে ও বুঝতে পেরেছে ওনি এখন কি করতে চান।
দেলোয়ার প্রধানের নিকট কাজিম জানতে চান, দেলোয়ার প্রধান যেই পরিবারের প্রশংসার কথা বলেছেন সেই ওসমান পরিবার কার রাজনীতি করে? তারাও বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক, জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী। আমি জানি আমার নেতা শামীম ওসমান যখন জানতে পেরেছে তখন তাকে (দেলোয়ারকে) কিন্তু ছাড় দেওয়া হবে না।
দেলোয়ার তোমাকে কোন ছাড় দেওয়া হবে না, প্রয়োজন হলে আইনের আশ্রয়ে যাব। গতকাল শনিবার বিকেলে ফরাজিকান্দা আ’লীগ অফিস প্রাঙ্গনে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজিম উদ্দিন প্রধান আরও বলেন, কলাগাছিয়ায় শান্ত পরিবেশকে অশান্ত করতে বার বার তুমি পায়তারা করে বেড়াও।
আমরা এবার তোমাকে ছাড় দিব না। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এ দেশ স্বাধীন হয়েছে। যদি এ দেশ স্বাধীন করতে না পারতো। তোমার মতো দেলোয়ার চেয়ারম্যান হতে পারতে না। তুমি বলো তুমি আ’লীগ করো না, জাতীয়পার্টি করো না, বিএনপি করো না, তাহলে তুমি কি করো ? দেলোয়ার জামায়াতে ইসলাম, জামায়াত শিবির করে উল্লেখ করে কাজিম বলেন এই জামায়াত শিবির আমাদের কলাগাছিয়া ইউনিয়নে আত্মগোপন করে ছিল।
তুমি একটা কিটপতেঙ্গা হয়ে এত বড় বড় কথা বল কেন? দেলোয়র প্রধানকে সাবধান করে দিয়ে কাজিম উদ্দিন প্রধান বলেন, তুমি জাতির পিতাকে নিয়ে যে কটুক্তি করেছ, অমাদের প্রাণ প্রিয় নেত্রীকে নিয়ে কথা বলেছ, এর কোন মাফ হতে পারে না। এটা বাংলার মাটিতেই বিচার হতে হবে। জাতির পিতা যেভাবে বলেছিল পশ্চিমা গোষ্ঠীদের বিচার হবে, তুমিও সেই পশ্চিমা গোষ্ঠিদের কাতারে গিয়েছ।
আমার জাতির পিতাকে অবমূল্যায়ন করবে সেটা হতেই পারে না। আমি অন্যায় করলে আমার বিচার হবে। তিনি আরো বলেন, দেলোয়ার তুমি আরেকটি কথা বলেছ তোমার আরেকটা দেলোয়ার (রূপ) আছে। সেটা নাকি নারায়ণগঞ্জের দেলোয়ার। সেটা কোন্ দেলোয়ার তুমি বলো। প্রকাশ্যে আসো। কলাগাছিয়া ইউনিয়নের জনসাধারণ জানতে চায়।
দেলোয়ার রাতে অন্ধকারে কিছু করে কি না এবং সেটাকে গোপন রাখা হয়েছে কি না জানতে চান তিনি। কলাগাছিয়া ইউনিয়নের সভাপতি আমিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ বাবু, ভোলানাথ দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন (বিএ), ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব মো. লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন,
সাধারণ সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন তাহেরি সিনহাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি কলাগাছিয়ার হাজরাদি এলাকায় একটি ঘুড়ি উৎসবে কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান তার বক্তব্যের একটি অংশে বলেছেন, আমি বঙ্গবন্ধুও বুঝি না, শেখ হাসিনাও বুঝি না, আমি বুঝি শুধু ওসমান ফ্যমিলি।
তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর সারা নারায়ণগঞ্জ জুড়ে চলছে প্রতিবাদ। ক্ষোভে ফোঁসে উঠছে আওয়ামী লীগের তৃণমূল থেকে জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।


