সোনারগাঁয়ে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৩ পিএম
সোনারগাঁয়ে র্যাব-১১ র অভিযানে শেখ আবু আনসারী মিঠু (৪২) নামে এক মাদক কারবারী গ্রেফতার।শনিবার গণমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব -১১ র সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত শেখ আবু আনসারী মিঠু মোটর সাইকেলের আরোহী সেজে ভ্রমণের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানা এলাকা দিয়ে মাদক পাচার কালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকৃত শেখ আবু আনসারী মিঠু নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকার মৃত শেখ ওসমান গনির ছেলে। এবিষয়ে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


