Logo
Logo
×

নগরের বাইরে

পাগলায় মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৭ পিএম

পাগলায় মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
Swapno

ফতুল্লার পাগলায় মালবাহী ট্রাক চাপায় আলমগীর (৪২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ-ঢাকা মহাসড়কে পাগলা বাজার সোনারগাঁও হোটেলের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত আলমগীর ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা।

 

এখানে ফতুল্লার কাশীপুর ভোলাইল মিষ্টির দোকান এলাকায় বসবাস করেন বলেও জানাযায়। তিনি নারায়ণগঞ্জ ১ নং বিসিক শিল্প এলাকায় আর এস পিন্টিং এবং নিউ ফ্যাশন গার্মেন্টের পরিচালক। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী নিহত আলমগীরের বন্ধু জুয়েল আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী মালবাহী ট্রাক ও মোটরসাইকে চাপা দিয়ে চলে যায়।

 

মোটরসাইকেলে থাকা দুইজন নিচে পড়ে যায়। এসময় মোটরসাইকেলটি চালকের মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি আলমগীর মারা যান। অপর মোটরসাইকেলের আরোহী আহত হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা মালবাহী ট্রাকটিকে ধরার চেষ্টা করলে ট্রাকটি নিয়ে ড্রাইভার পালিয়ে যায়। অজ্ঞাত একজন ব্যক্তি ট্রাকের পিছনে থেকে একটি ছবি তুলে রাখেন বলেও জানান।

 

ছবিতে যাহার ট্রাক নাম্বার (ঢাকা মেট্রো ট-১১০৩০১)। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন