কুতুবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪১ পিএম
সদর উপজেলার কুতুবপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম পলাশ (৩২)। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার শুক্কুর আলীর বাড়ির ভাড়াটিয়া যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত পলাশ নয়ামাটি এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে। নিহত পলাশের স্ত্রী ঝুমা আক্তার জানান, বিগত ৮ বছর আগে তাদের বিবাহ হয়।
এরপর তাদের সংসারে একটি ২ বছর বয়সের কন্যা সন্তান রয়েছে। তার স্বামী হঠাৎ করে বিকালে বাসায় এসে মন খারাপ করে রাখে। আমি ও আমার মেয়েকে নিয়ে বাসার বাহিরে গেলে কিছুক্ষণ পরে আমাদের গরুর দুধ দিতে আসে একটি মহিলা।
আমি বাসায় এসে দেখি ঘরের দরজা ভিতর দিয়ে আটকানো। ডাকাডাকির একপর্যায়ে দরজা ধাক্কাধাক্কি করলে, দরজা খোলে যায়। পরবর্তীতে দেখি আমার স্বামী গলায় ফাঁস দিয়ে রয়েছেন। এ বিষয় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


