লায়ন বাবুলের অব্যাহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটিতেও বহাল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৯ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলের বেফাঁস বক্তব্যের কারণে জেলা আওয়ামীলীগের দেয়া অব্যাহতি বহাল রেখেছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁ রয়েল রির্সোটে উপজেলা আহবায়ক কমিটির এক জরুরী সভায় আহবায়ক কমিটির সকল সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সাথে অব্যাহতি দেয়া লায়ন বাবুলকে ১ সপ্তাহের সময় দিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কেন বেফাঁস বক্তব্য দিয়েছেন সেটার জবাব চাইবেন বলেও জানিয়েছেন আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। জবাব দেয়ার পর তা সন্তোষ জনক না হলে তাকে স্থায়ীভাবে বহিঃস্কারর করবেন বলেও জানানো হয়। এছাড়া আহবায়ক কমিটির ৩ জন সদস্যের বিরুদ্ধে করা সোহাগের মামলার বিষয়ে কথা বলেন সামসুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, আমাদের আহবায়ক কমিটির ৩জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সোহাগ রনি।
তারা ঘটনাস্থলে ছিলেন না। তারপর তাদের বিরুদ্ধে কেন মামলা দায়ের করা হলো। আহবায়ক কমিটির সভা শেষে আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ভুইয়া সাংবাদিকদের প্রেস রিলিস প্রদান করেন। প্রেস রিলিসে তিনি উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের অরাজনৈতিক মনগড়া ও ব্যক্তিগত বক্তব্য সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সাধারণ নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রয়া সৃষ্টি হওয়াতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির তীব্র প্রতিবাদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যহতি প্রদান।
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ধর্মীয় অনুষ্ঠানে ওয়াজ মাহফিলে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবুল মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে মনগড়া বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য বলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির কাছে বিবেচিত হয়েছে।
অতএব, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডঃ সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ন আহবায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম এক বিবৃতিতে বলেন লায়ন মাহবুবুর রহমান বাবুল জাতির পিতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী স¤পর্কে যে মন্তব্য করেছেন, এই অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে অব্যহতি দেওয়া হইল।
, গত ১২ ফেব্রুয়ারী রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বারদীতে আসতে চাইলে তার হুকুম লাগবে বলে উপস্থিত মুসল্লীদের জানান।সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ১৭ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ ও গতকাল শনিবার বিকেলে উপজেলা আহবায়ক কমিটি তাকে অব্যহতি প্রদান করেন।


