বন্দরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৩ পিএম
দুই বছরের সাজাপ্রাপ্ত ও দুই মামলায় গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি মো. আনোয়ার উল্যাহ (৪৫) ও সিদ্দিক মিয়াকে (৫০) গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ও শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পৃথক স্থান থেকে এসআই আব্দুল বারেক হাওলাদারের নেতৃত্বে এদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, থানার মদনপুর ইউনিয়ন কেওঢালা কাদের বাড়ি এলাকার ইকবাল মিয়ার ছেলে আনোয়ার উল্যাহ ও নাসিক ২০নং ওয়ার্ডস্থ দড়িসোনাকান্দা এলাকার মনছুর আলীর ছেলে ছিদ্দিক মিয়া। থানা সূত্রে জানা যায়, দুই বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্তসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের গ্রেফতারি পরোয়ানার আসামী আনোয়ার উল্যাহ
ও ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম সাজাপ্রাপ্তসহ মাদক মামলা (টঙ্গীবাড়ি থানা) মাদক আইনের গ্রেফতারি পরোয়ানার আসামি ছিদ্দিক মিয়া বন্দরের মদনপুরের কেওঢালা ও দড়িসোনাকান্দা এলাকায় গোপনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে ও শনিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


