বন্দরে মদনগঞ্জে আশিক ষ্টোরে দুঃসাহসিক চুরি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২১ পিএম
বন্দরে আশিক ষ্টোর নামে এক মুদি দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত চোরের দল দোকানের তালা ভেঙ্গে ও টিন কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৩ হাজার ৪’শ টাকা ও ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায়। গত ১৮ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাতে বন্দর থানার মদনগঞ্জ এমএম ঘোষাল রোড এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে দোকান মালিক অখিল উদ্দিন বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে বন্দর থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। চুরির ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মোশারফ হোসেনসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে দোকান মালিক অখিল উদ্দিন গনমাধ্যমকে জানান, প্রতিদিনের মত গত শুক্রবার রাতে দোকানধারী করে রাত ১টায় বাসায় ঘুমাতে যাই।
ওই সুযোগে অজ্ঞাত চোরের দল কৌশলে আমার দোকানের সাইটের টিন কেটে ও তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মোশারফ হোসেন গনমাধ্যমকে জানান, চুরি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে আমরা চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।


