Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ২২ ফেব্রুয়ারী থেকে  মাসব্যাপী লোকজ উৎসব শুরু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩১ পিএম

সোনারগাঁয়ে ২২ ফেব্রুয়ারী থেকে  মাসব্যাপী লোকজ উৎসব শুরু
Swapno

আসছে ২২ ফেব্রুয়ারী থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শুরু হচ্ছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। গতকাল শনিবার দুপুরে ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ জানান কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ প্রতিবছরই মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করেন। এবারের মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর জন্য ২৪টি ষ্টলসহ সর্ব মোট ১০০টি ষ্টল বরাদ্ধ দেওয়া হয়েছে।

 

দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতজশা ৪৮ জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নেবে। মেলায় প্রদর্শন করা হবে সোনারগাঁয়ের দারুশিল্পের কারুকাজ, হাতি ঘোড়া, মমী পুতুলের বর্ণালী-বাহারি পণ্য, জামালপুরের তামা-কাঁসা-পিতলের শৌখিন সামগ্রী, সোনারগাঁয়ের জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প, ঢাকার কাগজের শিল্প, রাজশাহীর মৃৎশিল্প -মাটির চায়ের কাপ, শখের হাঁড়ি, বাটিক শিল্প, খাদিশিল্প, মণিপুরী তাঁতশিল্প, রংপুরের শতরঞ্জি, টাঙ্গাইলের বাঁশ-বেতের কারুপণ্য, সিলেটের বেতশিল্প, চাঁপাইনবাবগঞ্জের সুজনিকাঁথা, কিশোরগঞ্জের টেরা কোটা পুতুল,

 

খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুপণ্য, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, ঠাকুরগাঁয়ের বাশেঁর কারুশিল্প, মাগুড়া ও ঝিনাইদহের শোলাশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, পাটজাত কারুপণ্য, লোকজ অলংকার শিল্প, নাগরদোলা, বায়স্কোপ ও মিঠাই মন্ডার পসরা। এছাড়াও লোক কারুশিল্প মেলা ও লোকজউৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে স্কুলের ছেলে মেয়েদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান,

 

বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গান, জারি-সারি ও হাছন রাজার গান,লালন সংগীত, মাইজভান্ডারী গান, মুর্শিদী গান, আলকাপ গান, গাঁয়ে হলুদের গান, বান্দরবান, বিরিশিরি, কমলগঞ্জের-মণিপুরী ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতি গান, ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, ডুক খেলা, ঘুড়ি উড়ানো, লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা ও পিঠা প্রদর্শনী থাকবে।

 

ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তফা মুন্না, সোনারগাঁ থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক আলী হায়দার, সাংবাদিক মনিরুজ্জামান মনির, হাসান মাহমুদ রিপন,

 

 রবিউল হুসাইন, মাজহারুল ইসলাম, ফরিদ হোসেন ও কামরুজ্জামান প্রমূখ। সভায় বক্তারা মেলা চলাকালীন সময়ে ওই এলাকার যানজট, আইনশৃঙ্খলা ও খাদ্যের মূল্য তালিকা নিয়ে মতবিনিময় করেন। এসময় উপজেলা প্রশাসন, গণমাধ্যমকমী, পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন