অবাধ্য সন্তানের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে বাবার সংবাদসম্মেলন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৬ পিএম
অবাধ্য সন্তানের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা হাজী মো. সাইজুদ্দিন মিয়া নিজের অবাধ্য সন্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, সাইজুদ্দিন মিয়ার প্রথম ঘরের তিন ছেলে ও মেয়েরা জুয়ায় আসক্ত এবং ব্যাপক উশৃঙ্খল।
জুয়া খেলে টাকা নষ্ট করার কারনে টাকা পয়সা দিতে না থাকলে হুমকী ধমকী দিতে থাকে তারা। পরবর্তীতে মামলা করা হলে সাইজুদ্দিন মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী সহ তাদের ছেলেকে মারধর করে জখম করা হয়৷
পরবর্তীতে তারা পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ তাদের সাহায্য করেনি। এসময় তারা সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সহায়তা কামনা করেন।


