সভাপতি হওয়ায় এসএম কামালকে ফুলেল শুভেচ্ছা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৯ পিএম
জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি এস.এম.কামাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় গভর্নিং বডির নবনির্বাচিত সদস্যরা। রবিবার দুপুরে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে এ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় এসময় উপস্থিত জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মোশারফ হোসেন, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য জাকির হোসেন, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য মাধ্যমিক স্তর জাহাঙ্গীর আলম প্রধান,
মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খশরু আলম, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি আনোয়ারুল হক, মহিলা শিক্ষক প্রতিনিধি লাবনী সুলতানা, মহিলা শিক্ষক প্রতিনিধি উচ্চ মাধ্যমিক স্তর অন্যনা আম্বিয়াসহ জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এসময় নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্য জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি এস.এমকামাল হোসেন বলেন,
এই প্রতিষ্ঠানে জন্য সবাইকে দায়ীত্ব নিয়ে কাজ করতে হবে। স্কুল এন্ড কলেজের উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। এমন কোন কাজ করা যাবে না, যে কাজ করলে স্কুল এন্ড কলেজের বদনাম হয়।
তিনি আরো বলেন শিক্ষার গুনগত মান বৃদ্ধি এবং অবকাঠামো গত উন্নয়নই হবে এই কমিটির একমাত্র লক্ষ। আমি আশাকরি নবনির্বাচিত গভর্নিং বডির সকল সদস্যরা, সকল শিক্ষক, অভিভাবকদের শু-পরার্মশ নিয়ে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাবে।


