বাল্কহেড ডুবিতে নিখোঁজ সেই শ্রমিকের মরদেহ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৩ পিএম
চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বরিশালগামী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জহরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আইসি জহুরুল জানান, সীমানাসংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বরিশালগামী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কা বাল্কহেডে থাকা ছয় জন নদীতে পড়ে যায়।
পরে পাঁচ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন মোতালেব (৫৫) নামে এক শ্রমিক। তার বাড়ি ভোলায় বলে জানা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


