বন্দরে দাঁশেরগাও বাসস্টান্ডে দোকানে অগ্নিকাণ্ড
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৭ পিএম
বন্দরে বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে গিয়ে কমপক্ষে ৭ লাখ টাকা ক্ষতি সাধান হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনা কোন আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। গত ১৯ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর থানার দাঁশেরগাও বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সংবাদ পেয়ে বন্দর থানার টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারী শনিবার রাতে বন্দর থানার দাঁশেরগাও বাসস্ট্যান্ডের মনির হোসেনের মালিকানাধীন দোকানে বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পরলে ওই সময় রাজিবের ডিজেল, শ্যালো মশিন ও মেশিনের যন্ত্রপাতি পুড়ে গিয়ে ১ লাখ ৫০ হাজার লাখ টাকা ও শাহপরানের ২টি পুড়ে গিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা এবং সুমনের ১টি ঔষধের দোকান পুড়ে গিয়ে আরো ২ লাখ টাকা ক্ষতি সাধন হয়। বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানিয়েছে, বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বেশ কিছু দোকান পাট পুড়ে গেছে। আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে প্রায় ঘন্টা খানিক চেষ্টা চালিয়ে রাত ১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডের ঘটনায় আহত বা কোন প্রানহানীর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।


