Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪২ পিএম

সোনারগাঁয়ে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু
Swapno

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় গতকাল রবিবার সকালে অজ্ঞাত ট্রাক চাপায় মনসুর আলী (৬০) নামে এক বৃদ্ধা অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত মনসুর আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, উপজেলার মেঘনা টোলপ্লাজার সামনে মনসুর আলী নামে অটোরিকশা চালককে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তার পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন