Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৫ পিএম

রূপগঞ্জে ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
Swapno

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের পিছনে শফিউল্লাহ্র বহুতল ভবনের ছাদের উপরে ৩৩ হাজার ভোল্টেজের তারে বিদ্যুৎস্পৃষ্টে এক বছরের মধ্যে দুটি মৃত্যু হয়েছে। গত বুধবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার গোলাকান্দাইল সাওঘাট পল্লীবিদ্যুৎ অফিসের পিছনে শফিউল্লাহ্র বহুতল ভবনের ছাদে কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে  কবির হোসেন(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে একই ভবনের ছাদে সাওঘাট এলাকার দবিরউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া এরফান আলীর মেয়ে খাদিজা(১০) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আরও জানা যায়, বাড়ির মালিক শফিউল্লাহ্কে সাওঘাট পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বার বার এবিষয়ে সতর্ক করলেও সে এবিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

 

এই ভবনের ছাদের উপরে ৩৩ হাজার ভোল্টেজের তারের বিষয়টি সে জেনেও বার বার এড়িয়ে গেছেন। এমন কি খাদিজা নামের কিশোরীর মৃত্যুর পরও সে সচেতন না হওয়ায় এবং সঠিক পদক্ষেপ না নেওয়ায় কবির হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এমন দুইটি ঘটনা ঘটে যাওয়ার পরও শফিউল্লাহ্র বিরুদ্ধে কেনো মামলা হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন