Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদ্রাসা ছাত্র বলাৎকারের  ঘটনায় লম্পট শিক্ষক আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫০ পিএম

বন্দরে মাদ্রাসা ছাত্র বলাৎকারের  ঘটনায় লম্পট শিক্ষক আটক
Swapno

বন্দরে হাফেজিয়া মাদ্রাসা ছাত্র বলাৎকারের ঘটনায় লম্পট মাদ্রাসা শিক্ষক মাওলানা মোঃ রকিবুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ। ২০ ফেব্রুয়ারী রোববার বিকেলে ঢাকা যাত্রীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পট মাদ্রাসা শিক্ষককে আটক করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ১৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসার টয়লেটে ভিতরে নিয়ে ভ’ক্তভোগী মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে ওই মাদ্রাসার লম্পট শিক্ষক।

 

আটককৃত  শিক্ষক মাওলানা রাকিবুল ইসলাম সুদূর নাটর জেলার সিংড়া থানার নিংগইন ঘুনপাড়া এলাকার সাইফুল ইসলাম মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে মাদ্রাসার ছাত্রের পিতা হাবিবুর রহমান বাদশা বাদী হয়ে আটককৃত লম্পট মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।

 

যার মামলা নং- ৩১(২)২২।  জানা গেছে, সুদূর নাটর জেলার সিংড়া থানার নিংগইন ঘুনপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মাওলানা মোঃ রাকিবুল ইসলাম বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে একটি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘ দিন ধরে শিক্ষকতা করে আসছে। এ সুবাদে গত ১ মাস পূর্বে লম্পট শিক্ষক মাওলনা মোঃ রকিবুল ইসলাম   মুছাপুর ইউনিয়নের হড়িবাড়ি এলাকার ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রকে মাদ্রাসার টয়লেটে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বলৎকার করে। পরে ভুক্তভোগী মাদ্রাসার ছাত্র লম্পট শিক্ষকের ভয়ে বিষয়টি কাউকে জানায়নি।

 

বলাৎকারের  ঘটনার ১ মাস অতিবাহিত পর গত ১৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উল্লেখিত লম্পট শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে আবারও টয়লেটে নিয়ে বলাৎকারে চেষ্টা করলে বিষয়টি উক্ত মাদ্রাসাসহ এলাকায় জানাজানি হয়। এ ঘটনার পর থেকে লম্পট শিক্ষক কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে লম্পট শিক্ষক রাকিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, ছাত্র বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষককে আটক করতে সক্ষম হয়েছি। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত মাদ্রসা শিক্ষক থানা হাজতে আটক আছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন