Logo
Logo
×

নগরের বাইরে

পাগলায় দেড়লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৫ পিএম

পাগলায় দেড়লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Swapno

সদর উপজেলার ফতুল্লায় ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার সময় পাগলা বাজার হোটেল সোনারগাঁও এর সামনে থেকে গ্রেফতার করা হয়।

 

মাদক ব্যবসায়ীরা হলেন, পাগলা পশ্চিম নন্দলালপুর এলাকার সফি মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান সাগর (২৮) এবং নয়ামাটি ভাবির বাজার এলাকার চৌধুরী বাড়ি সংলগ্ন মৃত নূর নবীর ছেলে সুজন ওরফে গ্রিল সুজন (৩১)। জানা যায়, মেহেদী হাসান সাগর ও গ্রিল সুজন দীর্ঘদিন যাবত কুতুবপুরের বিভিন্ন এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত।

 

তাদের মাদক ব্যবসায় জড়িত রয়েছে ২০ থেকে ২৫ জনের একটি বিশাল সিন্ডিকেট। তাদের নিয়ন্ত্রণেই পরিচালিত হয় পাগলা, জেলেপাড়া, নয়ামাটি, নন্দলালপুর, চিতাশাল, দেলপাড়া, আলীগঞ্জ, রসুলপুর, বউ বাজার, শাহী বাজার, নুরবাগসহ এর আশপাশের এলাকা। তারই ধারাবাহিকতায় ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নিঃ এস.এম শামীম, উপ-পরিদর্শক (এসআই) নিঃ আশিক ইমরান

 

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিঃ ওবায়দুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিঃ সামছুল হক, সাথে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাগলা বাজার হোটেল সোনারগাঁও এর সামনে থেকে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট (যাহার বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা) সহ সাগর ও সুজন কে গ্রেফতার করেন।

 

দুই মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক ব্যবসার কথা শিকার করেছে বলেও জানাযায়। এ বিষয় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুজ্জামান জানান, পাগলা বাজার এলাকা থেকে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পেরন করা হয়েছে৷ তিনি আরো বলেন,

 

আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে আরো যারা যারা জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন