Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় রি-রোলিং মিলে বয়লার বিস্ফোরণ, দ্বগ্ধ ৫

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৫ পিএম

ফতুল্লায় রি-রোলিং মিলে বয়লার বিস্ফোরণ, দ্বগ্ধ ৫
Swapno

ফতুল্লায় পাগলার চাকদা এলাকায় একটি রি-রোলিং মিলে আগুনের চুল্লিতে বিস্ফোরণে ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।  রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দগ্ধ হবার পর শ্রমিকদের দ্রুত ঢাকা মেডিক্যাল করেল হাসপাতালের শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি এন্ড বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধ ৫ জন শ্রমিক হলেন, আলম (৪০), জজ মিয়া (৫০), সাথী (২০), আসমা (৪০) ও হাসিনা (৩৮)। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে দ্রুত আমাদের টিম পাঠানো হয়েছে।

 

দগ্ধ ৫ জনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধ ৫ জনকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা দেখছেন। তাদের প্রত্যেকের দেহে ভালো অংশ পুড়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন